৫ মে ২০২৬

শাশুড়িকে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন প্রিয়াঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাশুড়িকে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া একজন বিশ্বতারকা। তাঁর প্রতিটি ছবি বা ভিডিও অন্তর্জালে ঝড় তোলে, ভাইরাল হয় চোখের নিমেষেই। প্রিয়াঙ্কাও তাঁর ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয় শেয়ার করেন। বিকিনি ও শাড়ি পরে অন্তর্জালে আগুন ছড়িয়ে দেওয়ার পরে প্রিয়াঙ্কা এবার স্নিগ্ধ গৃহবধূরূপে হাজির হয়েছেন।

জোনাস-বধূরাসহ পুরো জোনাস পরিবার এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে দারুণ সময় কাটাচ্ছে। প্রিয়াঙ্কাও আছেন সেখানে। সঙ্গ দিচ্ছেন স্বামী ও শ্বশুরবাড়ির সবাইকে।

নিক জোনাসের বাবা পল জোনাস সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেখানেও দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা তাঁর শাশুড়ি ডেনিস জোনাসকে আলিঙ্গন করছেন।

এটিকে কি খুব উষ্ণ ও ভালোবাসাময় আলিঙ্গন মনে হচ্ছে না? ‘কখনো কখনো আপনাকে থামতে হবে এবং মুহূর্তকে ধারণ করতে হবে,’ পোস্টের শিরোনামে লেখেন শ্বশুর পল জোনাস।

এর আগে প্রিয়াঙ্কা জো জোনাস ও তাঁর স্ত্রী ‘গেম অব থ্রোনস’ খ্যাত সোফি টার্নারের বিয়ের দিন নিজের একটি ছবি শেয়ার করেন। আবেদনময়ী প্রিয়াঙ্কার সে ছবিও লুফে নেয় তাঁর অগণিত ভক্ত।

গত ১৮ জুলাই ছিল প্রিয়াঙ্কার ৩৭তম জন্মদিন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপন করেছেন। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়া। স্বামী নিক জোনাসের পরিবারের লোকজন তো ছিলেনই।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। একটি ছবিতে দেখা যায়, গোলাপি বিকিনি পরে পুলে শুয়ে আছেন প্রিয়াঙ্কা আর তাঁকে দৃঢ় বন্ধনে আঁকড়ে ধরেছেন স্বামী নিক জোনাস। স্বামীর হাত ও পা ছুঁয়ে আছেন পিসি।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার হৃদয়।’ হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়াও ব্যক্ত করেন নিক। নিকের মা ডেনিস জোনাস মন্তব্য করেন, ‘আমার প্রিয়।’

দীর্ঘদিন পর ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডি সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তদের আর তর সইছে না। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন।

ছবিতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, যিনি সম্প্রতি তাঁর পেশা ‘ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ বলে বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। আরো জানিয়েছেন, এ ছবির প্রচারেও অংশ নেবেন না। এ ছবিতে আরো রয়েছেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। ১১ অক্টোবর বড়পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টিভি

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি