
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উলাশী ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন ও আমিনুর রহমান নেদা, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কদর আলী,
উলাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান তুহিন, ইউনিয়ন বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ও যুগ্ম আহবায়ক সাগর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উলাশী ইউনিয়নের সকল ওয়ার্ড শাখা নানা কর্মসুচি পালন করবে। কর্মসুচির মধ্যে থাকবে উয়ার্ড বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে কোরআন তেলোয়াত, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার। এসব অনুষ্ঠানে উপজেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]