১৩ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ এএম
পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশের জনগণ পতিত ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, যারা বোমাবাজি, সন্ত্রাস বা ভীতি প্রদর্শন করে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

বর্তমান সরকার বিগত ৯ মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথ ধরেই দেশ পরিচালিত হচ্ছে। এ সময় সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষার্থে এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে সাংবাদিকদের অপসাংবাদিকতার বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি