৬ মে ২০২৬

শার্শায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শার্শায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ে কারামুক্তি দিবস পালন করা হয়। শার্শা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি, মাহবুবুল আলম, বখতিয়ার রহমান, ওসমান আলী ও সরোয়ার হোসেন, শার্শা থানা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মজিদ, থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব ও আব্দুর রশিদ, শার্শা থানা যশোর স্বেচ্ছাসেবক দলের সহ-সস্পাদক পিন্টু রহমান, থানা কৃষকদের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন মন্টু, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন, জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য ওহিদুজ্জামান, ছাত্রনেতা সোহেল রানা ও সামি উল্লাহ প্রমুখ। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর কারাবন্দি হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি সাব জেল থেকে মুক্তি পান। এরপর থেকে প্রতিবছর বিএনপি এ দিবসটি পালন করে আসছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি