১২ মে ২০২৬

শার্শায় ২০৯ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শার্শায় ২০৯ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ
রাজু রহমান, যশোর প্রতিনিধি: যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ । সোমবার ১১ সেপ্টেম্বর রাত্র ১ টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া ও বড় আঁচড়া এলাকা হতে মোট ২০৯ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, ছোট আঁচড়া ও বড় আঁচড়া গ্রামে বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এর সামনে হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল এবং বেনাপোল নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ জাকির হোসেন নামে একজনকে আটক করে আটক আসামী মোঃ জাকির হোসেন (২৫) পোর্ট থানা খড়িডাংগা গ্রামের জিল্লুর রহমান এর ছেলে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে ।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি