৯ মে ২০২৬

শার্শার পুটখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শার্শার পুটখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির কর্মী সভায় বক্তরা বলেন,দেশের এই সংকটময় মুহুর্তে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের সেবা করা জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বিএনপি। আগামী দিনে তারুন্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের যে কোন প্রয়োজনে এবং দলকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে । বৃহস্পতিবার বিকালে বারোপোতা মাদ্রাসা মাঠে পুটখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ কথা বলেন। পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু,, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক এ্যাড.মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদ সালাহউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমূখ। কর্মী সভায় পুটখালী ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীসহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার বিকালে গোগা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মী সমাবেশে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিশ্বাস অনুরোধ জানিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি