৭ মে ২০২৬

শার্শার দুই সন্ত্রাসী আটক,গুলির খোঁসা উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৯:১৪ এএম
শার্শার দুই সন্ত্রাসী আটক,গুলির খোঁসা উদ্ধার


যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা গ্রামের দুজন বিএনপি কর্মীকে পিটিয়ে জখম করে। পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে গেলেও ইমরান হোসেন(৩৪) ও আরিফ পারভেজ(২৩) নামে দু সন্ত্রাসীকে আটক করে স্থানীয় জনতা। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আটক ইমরান হোসেন উপজেলার কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আর আরিফ পারভেজ পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।

গ্রামবাসীরা জানান, দউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামীলীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবার শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের আশ্রয় ও প্রশ্রয়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করে আসছে। এদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী আওয়ামি সরকারের শাসনামলে বিএনপির নেতা কর্মীদের হামলাসহ নানা ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওই আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির কোন কর্মকান্ডে থাকতে পারবে না বলে ঘোষনা দেন। ত্যাগি  নেতাকর্মীদের এ ঘোষনায় ক্ষুদ্ধ হন বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাস। পরে তার নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দিসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে গ্রামে হামলা চালিয়ে জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় বাঁধা দিতে আসায় তার ভাই জাকির হোসেনকেও পিটিয়ে আহত করে।

পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে সন্ত্রাসী সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গ্রামের আরো লোকজন এগিয়ে এলে আরো কয়েক রাউন্ড গুলি চালিয়ে ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু'সন্ত্রাসীকে আটক করে জনতা। পরে পুলিশ এসে দু সন্ত্রাসীকে হেফাজতে নেয় এবং উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে। এ সময় কয়েটি গুলির খোঁসা উদ্ধার করা করে পুলিশ।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  আরিফ হোসেন জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ দু সন্ত্রাসীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বাকী সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি