৯ মে ২০২৬

শার্শা বিএনপিকে শক্তিশালী করতে গোগা ইউনিয়নে কর্মী সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শার্শা বিএনপিকে শক্তিশালী করতে গোগা ইউনিয়নে কর্মী সভা
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার জন্য উপজেলার ১১ টি ইউনিয়নে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জরুরী কর্মী সভা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শে শার্শা উপজেলা বিএনপি এই কর্মসুচি ঘোষণা করে। ঘোষিত কর্মসুচি অনুযায়ী আজ বিকালে গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জরুরী কর্মী সভা। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে গোগা কলেজ মাঠের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক এ্যাড.মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিশ্বাস,, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবারক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমূখ। কর্মী সভায় গোগা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আজ ৫ জুলাই বিকালে কায়বা ইউনিয়ন বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মী সমাবেশে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি