৫ মে ২০২৬

‘সারপ্রাইজ’নাটকে অভিনয় করে আলোচনায় জবি শিক্ষার্থী মারুফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
‘সারপ্রাইজ’নাটকে অভিনয় করে আলোচনায় জবি শিক্ষার্থী মারুফ
জবি প্রতিনিধি: সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ''সারপ্রাইজ'' নাটকে অভিনয় করে আলোচনায় চলে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ৷ নাটকে প্রধান চরিত্রের অভিনয় করে আলোচনায় আসছেন তিনি৷ নাট্যকার ও ডিরেক্টর পৃথ্বীর রচনা ও পরিচালনায় 'সারপ্রাইজ' নাটকটিতে আরো অভিনয় করেছেন সিয়াম নাছির, অর্পা খান এবং শিখা মৌ। আলোচিত মারুফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী। সে ইতোমধ্যেই বেশ কিছু নাটক, ওয়েব সিরিজ সহ বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এদের মধ্যে আশফাক নিপুন পরিচালিত 'মহানগর' ইমরাউল রাফাতের ''ডাকাতের বংশ'', ''পাপ্পু ওয়েডস পিংকি'' ও "রিলেশনশিপ ম্যানেজার" মোহাম্মদ মিফতা আনানের ''ঢাকাইয়া ওয়েডিং'' ও "নাইট শো", সজিব খান পরিচালিত "লুকোচুরি" এবং আশফাক বিপুলের পরিচালনায় "হিমালায় মেনস ফেইস ওয়াশ" বিজ্ঞাপনটি উল্লেখযোগ্য। এছাড়াও বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের শুটিং শেষ হয়ে রিলিজের অপেক্ষায় আছে। সারপ্রাইজ নাটকটি সম্পর্কে জানতে চাইলে আব্দুল্লাহ আল মারুফ বলেন, "এই নাটকটির মধ্য দিয়েই আমার মূল চরিত্রে অভিনয়ের সূচনা হলেও সবার সহযোগিতায় ভালো কাজ করতে পেরেছি৷ নাটকটির মাধ্যমে অনেক অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। শিখতে পেরেছি নতুন কিছু। এই নাটকের শেষ দৃশ্যে হঠাৎ পরিচালক আমাকে বলে যদি বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিতে পারো তবে নাটকের শেষটা আরো রোমাঞ্চকর হবে। আমিও সাহস নিয়ে বলে ফেললাম ঠিক আছে আমি ঝাপ দিব। এই কথা শুনে শুটিং ইউনিটের সবাই যেমন অবাক হয়েছিল তেমনি ভয় ও পাচ্ছিল। আমি সবাইকে অবাক করে দিয়ে বুড়িগঙ্গায় ঝাপ দিয়ে শুটিং শেষ করি। এতে নাটকটির শেষটা আরো সুন্দর হয়েছে"। অভিনয় শিল্প নিয়ে জানতে চাইলে মারুফ বলেন, "আমি হিরো হতে চাই না একজন ভালো অভিনেতা হতে চাই, একজন ভালো মানের অভিনেতা হতে চাই। মানুষকে কিছু কিছু ভালো কাজ উপহার দিয়ে যেতে চাই। আমি চিরকাল বেঁচে থাকবো না, কিন্তু আমার কাজগুলো রয়ে যাবে। আর এই কাজগুলো দিয়েই আমি চিরকাল অমর হয়ে থাকতে চাই সবার হৃদয়ে। আমার কাজ লাখ লাখ মানুষের দেখার প্রয়োজন নেই আমার কাজ যদি দশজন দেখে আর আটজনই ভালো বলে এর মধ্যেই আমার কাজের সার্থকতা আর প্রশান্তি"। উল্লেখ্য যে, ২৮ নভেম্বর ''সারপ্রাইজ" নাটকটি রিলিজ হওয়ার পর ইউটিউবে পাবলিশ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি