৫ মে ২০২৬

সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: সার্কের মহাসচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম
সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: সার্কের মহাসচিব

 


বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) গতিশীল করতে আগ্রহী বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মহাসচিব বলেন, সার্কের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শুধু সার্ক সম্মেলন নয়, সংস্থাটির সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের সার্ক নিয়ে আগ্রহ রয়েছে।

এদিকে একই দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি