১১ মে ২০২৬

সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬ প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ সই করেন। অপসারণ হওয়া ৬ এএসপি হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। তাদের মধ্যে ফাইজুল ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। তিনি কুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। শেখ হাসিনার সরকার পতনের আগ মুহূর্তে নিয়োগ পাওয়া ৮০৩ জন এসআই এবং ৬৭ জন এএসপির নিয়োগ অবিলম্বে বাতিলের দাবিতে গত ১৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিল বিএনপি। এরপর দুই দফা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত হয়েছে। পরে ১৫ ডিসেম্বর এলোমেলোভাবে হাঁটার অভিযোগে ২৫ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে শোকজ করা হয়। তার দুই মাস বাদে ছয়জনকে অপসারণ করা হলো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি