৬ মে ২০২৬

সার্চ কমিটিতে নাম জমা দিয়েছে আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সার্চ কমিটিতে নাম জমা দিয়েছে আওয়ামী লীগ
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগে দলটির পক্ষ থেকে নাম জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। এ বিষয়ে ড. সেলিম মাহমুদ বলেন, ‘আমরা কেবল বার্তাবাহক হিসেবে দলের পক্ষে সিলগালা করা একটা কাগজ জমা দিয়েছি।’ এর আগে দলের পক্ষ থেকে তালিকা চূড়ান্ত করতে গত ৮ ফেব্রুয়ারি দলের সভাপতিমণ্ডলীর সভা করে আওয়ামী লীগ। ওই সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা তাদের পছন্দের ব্যক্তিদের তালিকা দলীয় সভাপতির কাছে জমা দেন। সেগুলো সমন্বয় করে দলের তালিকা চূড়ান্ত করা হয়। নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান (সার্চ) কমিটি করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি