৬ মে ২০২৬

সার্চ কমিটি নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সার্চ কমিটি নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য !
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার বাছাই করতে গঠিত সার্চ কমিটির প্রায় প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান সার্চ কমিটির সদস্যরা নিরপেক্ষ নয়। তারা সবাই প্রত‍্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এই সার্চ কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তার প্রধান লক্ষ্যই থাকবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। ফখরুল আরো বলেছেন, বর্তমান সার্চ কমিটি বিদায়ী কমিশনের মতই আরেকটি কমিশনের সুপারিশ করবে। এ অবস্থায় শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে দাবি করেন মির্জা ফখরুল। পরে নতুন সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল মতে, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এ কারণে গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না। বিএনপি মনে করে এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য। যাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাদের প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। কমিটির প্রধান ওবায়দুল হাসান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগ মনোনীত গণপরিষদ সদস্য। ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। কমিটির সদস্য ছহুল হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। রাজধানীর গুলশানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি