১১ মে ২০২৬

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৫১ জনকে। সবমিলিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৫৮৩ জন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক এই অভিযান শুরু হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]  বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি