৬ মে ২০২৬

সারাবিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮৪ হাজার, মোট আক্রান্ত ৪২ লাখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সারাবিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮৪ হাজার, মোট আক্রান্ত ৪২ লাখ

বাংলাপ্রেস ডেস্ক: ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজার প্রাণহানির পর, বিশ্বজুড়ে এখন কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা দু’লাখ ৮৪ হাজার। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮১ হাজার; সব মিলিয়ে মোট আক্রান্ত ৪২ লাখ।

এদিকে দেড় মাসের মধ্যে করোনাভাইরাসে সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। ৩০ মার্চের পর প্রথম, মার্কিন ভূখণ্ডে এক হাজারের কম প্রাণহানি ছিল রোববার। মারা যান সাড়ে ৭শ’মানুষ। নতুন আক্রান্ত ২০ হাজারের বেশি; যা ২৯ মার্চের পর সর্বনিম্ন।

এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজারে। আক্রান্ত ১৩ লাখ ৬৮ হাজার। যুক্তরাষ্ট্রের পর এদিন সর্বাধিক মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দুই দেশ- ব্রাজিল ও ইউকুয়েডর। যদিও বিগত কয়েকদিনের তুলনায় দেশ দু’টিতে নতুন সংক্রমণ ও মৃত্যু ছিল অনেকটা কম। এখন পর্যন্ত ১১ হাজারের বেশি প্রাণহানি হয়েছে মহামারির নতুন কেন্দ্র ব্রাজিলে। আক্রান্ত এক লাখ ৬৭ হাজার। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের সব দেশেই উল্লেখযোগ্য হারে কমেছে প্রাণহানি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি