সারা দেশে ২২ অক্টোবর বন্ধ থাকবে জুয়েলারি দোকান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীসহ সারা দেশে আগামী ২২ অক্টোবর সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওই দিন সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
বাজুস জানায়, প্রতি বছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর রোববার সারা দেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।
আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে আজ থেকে শুরু হয়েছে মহালয়া।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২ মে থেকে ঈদ অবধি শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
৩১ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি