৬ মে ২০২৬

সারা বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সারা বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে

বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৪৯ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজার ১৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯১ হাজার ৪২৯ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ০৭ হাজার ৪২৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন। আর আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ হাজার ৭৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন।

এরপর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় রয়েছে রাশিয়া। যদিও দেশটি প্রথমদিকে করোনা প্রতিহত করে উদাহরণ সৃষ্টি করেছিল, কিন্তু হঠাৎ করেই করোনা ছড়িয়ে পরে। মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। তবে মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ২ হাজার ৭২২ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের পরের অবস্থানে আছে ইতালি। এখন পর্যন্ত ইতালিতে মারা গেছেন ৩২ হাজার ০৭ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৮৮৬ জন। মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ২৩৯ জন ও আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৭২৯ জন।

এছাড়া ইউরোপের আরেক দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭০৯ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি