৭ মে ২০২৬

‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব

 

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় শাপলা কলি কারও চাপে যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনিবলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

এনসিপির চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে। তিনি বলেন, ‘নতুন যে প্রতীকের তালিকা আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে, এটা ইলেকশন কমিশন মনে করেছে। এটা কারও কোনো দাবির বিষয় নয়। আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। শাপলা ও শাপলা কলির ভেতরে পার্থক্য আছে এটাও আমার মনে হয় ব্যাখ্যার বিষয় নয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে ইসি। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি