৭ মে ২০২৬

শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল : সামান্তা শারমিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম
শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল : সামান্তা শারমিন


বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমাদের দলকে বাচ্চাদের দল হিসেবে ইঙ্গিত করেই গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে তিনি বলেন, এটি এক ধরনের বৈষম্য।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


এ সেমিনারে এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন কীসের ভিত্তিতে শাপলা কলি নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়।

তবে শাপলা প্রশ্নে  দলটি আপসহীন বলেও মন্তব্য করেন তিনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি