৭ মে ২০২৬

শান্তি স্থাপিত না হলে ইরানে আরও বড় হামলা চালানো হবে: ডোনাল্ড ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শান্তি স্থাপিত না হলে ইরানে আরও বড় হামলা চালানো হবে: ডোনাল্ড ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হবে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। খবর বিবিসি। ট্রাম্প বলেন, ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। আজ রাতটি দেশটির জন্য সবচেয়ে কঠিন ছিল। এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। দ্রুত শান্তি না আসলে সেসব লক্ষ্যবস্তুতে হামলা করা হবে। এর আগে, সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। পোষ্টে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে হামলা চালানো বিমানগুলো ইরানের আকাশসীমার বাইরে। ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে। সকল বিমান নিরাপদে ফিরছে। পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের আর কোনও সামরিক বাহিনী এটি করতে পারেনি। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এখনই শান্তির সময়! গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সময়সীমা পেরোনোর আগেই ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি