৬ মে ২০২৬

শান্তি কামনায় শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শান্তি কামনায় শেষ হলো মঙ্গল শোভাযাত্রা
বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধ থেমে শান্তি ফিরুক পৃথিবীতে-এবারের মঙ্গল শোভাযাত্রা থেকে এই আহ্বান জানানো হয়। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। নতুন বছর শান্তির বারি নিয়ে আসুক পৃথিবীর জন্য, যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরুক এমন কামনায় শেষ হলো এবারের মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে এটি শেষ হয়। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয় মায়ের কোলে সন্তান, বাঘ, ময়ূর, মোরগ, ভেড়া, নীল গাই প্রভৃতি। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ইত্যাদি। বাহারি পোশাকে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে অংশ নেয় শোভাযাত্রায়। তবে শোভাযাত্রায় বিদেশিদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি