৫ মে ২০২৬

সানি লিওনি ফিরছেন একতা কপূরের ওয়েব সিরিজে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সানি লিওনি ফিরছেন একতা কপূরের ওয়েব সিরিজে

বিনোদন ডেস্ক : টানা বেশ কয়েক বছর ধরে ভারতে তার নামই সবচেয়ে বেশি গুগল সার্চ করা হয়। তার বিভিন্ন ভিডিও ক্লিপিংস, সাক্ষাৎকার স্মার্টফোন মারফৎ হাতে হাতে ঘোরে।

সম্প্রতি এক ট্যাবলয়েড সূত্রের খবর, একতা কপূরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’-তে সানি লিওনি অভিনয় করবেন। বাৎস্যায়নের ‘কামসূত্র’-র জন্য বেশ কয়েক বার সানি আর একতার আলোচনা হয়েছে।

একতা তাঁর বন্ধু মহলে জানিয়েছেন, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ করলে তিনি সানিকে নিয়েই করবেন। একতা আর সানির ‘রাগিণী এমএমএস’ একসময় খুব জনপ্রিয় ছিল। একতা সেই জনপ্রিয়তাকে ‘কামসূত্র’-র মাধ্যমে আবার ফিরিয়ে আনতে চান।

কামসূত্র বা কামসূত্রম প্রাচীন ভারতীয় পণ্ডিত মল্লনাগ বাৎস্যায়ন রচিত সংস্কৃত সাহিত্যের একটি প্রামাণ্য মানব যৌনাচার সংক্রান্ত গ্রন্থ। এই গ্রন্থের একটি অংশের উপজীব্য বিষয় হল যৌনতা সংক্রান্ত ব্যবহারিক উপদেশ। এই ক্ষেত্রকেই একতা ওয়েব সিরিজে তুলে ধরতে চান।

১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল পরিচালক মীরা নায়ারের ছবি ‘কামসূত্র: আ টেল অব লভ’৷ ছবিটি মুক্তি পেতেই গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। আশা করা যায় সানির লাস্য আর সম্মোহন একতা কপূরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’-কে গোটা বিশ্বে ছড়িয়ে দেবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি