৫ মে ২০২৬

সানি লিওনের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সানি লিওনের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ!

বিনোদন ডেস্ক: নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন। ভক্তদের জন্য নিয়ে এসেছেন দারুণ একটি সুযোগ। সিনেমা দিয়ে নয়, এবার সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করাসহ একান্তে সময় কাটাবেন বলেও কথা দিয়েছেন সানি লিওন। এ বিষয়ে ভক্তদের জানাতে সানি নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমার সব ভক্তের জন্য দারুণ সুযোগ। সবাই ‘রামি উইথ সানি’ খেলুন এবং আমার স্বাক্ষর করা পুরস্কার জিতুন। এছাড়া আমার সঙ্গে দেখা করারো সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান। ‘রামি উইথ সানি’ একটি অনলাইন গেম। গত বছর এটির সঙ্গে যুক্ত হন বলিউডের এই তারকা।

বর্তমানে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। শোনা যাচ্ছে, কামসূত্র নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি তৈরি করছেন একতা কাপুর। এর আগে রাগিনি এমএমএস টু (২০১৪) সিনেমায় একতা কাপুরের সঙ্গে কাজ করেছেন সানি। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে, এখন ভক্তদের অপেক্ষায় রয়েছেন সানি লিওন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি