৫ মে ২০২৬

সাংবাদিকদের জন্য নতুন নিয়ম: বাতিল কার্ডেও পুনর্বিবেচনা সম্ভব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ বিকাল
সাংবাদিকদের জন্য নতুন নিয়ম: বাতিল কার্ডেও পুনর্বিবেচনা সম্ভব

সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাপ্রেস ডেস্ক:   বিভিন্ন কারণে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী পুনর্বিবেচনার জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।   

এতে জানানো হয়, তথ্য অধিদফতর থেকে বিভিন্ন কারণে ইতোপূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন।

নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে বলেও এতে জানানো হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি