৪ মে ২০২৬

সাংবাদিক রিজনের মৃত্যুতে নিউ ইর্য়ক প্রবাসী গাইবান্ধাবাসীর শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাংবাদিক রিজনের মৃত্যুতে নিউ ইর্য়ক প্রবাসী গাইবান্ধাবাসীর শোক
নিজস্ব প্রতিবেদক : নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা গাইবান্ধার সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক মাহমুদুল গণি রিজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক প্রবাসী গাইবান্ধাবাসী। পৃথক পৃথক শোকবার্তায় তারা প্রয়াত রিজনের আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মৃত সুজা-উদ-দৌলা বাদশা মিয়ার তৃতীয় পুত্র গণি রিজন (৫২) গত মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আছর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে সিপিবি জেলা কার্যালয়ে ও উদীচী কার্যালয়ে তার মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রিজন উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি, গাইবান্ধা থিয়েটারের সদস্য, একতা পাঠক ফোরাম গাইবান্ধার সদস্য সচিব, কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মাহমুদুল গণি রিজন ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়নের বারইপাড়া গ্রাম জন্মগ্রহণকরেন। রিজন দীর্ঘদিন ধরে জেলা শহরের মধ্যপাড়ায় নিজ বাড়িতে স্কুল শিক্ষক স্ত্রী শাপলাকে নিয়ে বসবাস করছিলেন। মাহমুদুল গণি রিজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি প্রবাসী শাহনেওয়াজ টুকু, বিশিষ্ট সংগঠক একেএম শওকত আলী, গাইবান্ধা পৌর সভার সাবেক কমিশনার নাজমা শওকত, যুক্তরাষ্ট্র গাইবান্ধা সমিতির সাবেক সভাপতি মোস্তাকুর রহমান রেজভী, সাংস্কৃতিক কর্মী জিয়াউর রহমান হেনরি, গাইবান্ধা ছাত্র ইউনিয়নের সাবেক সদস্য মাহমুদা বেগম মনি, ক্রীড়া সংগঠক মাহির উদ্দিন চুন্নু, গাইবান্ধা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রহমান তরফদার তুষার, ছাত্র ইউনিয়ন গাইবান্ধার সাবেক নেতা শফিউল আজম, গাইবান্ধা জেলা মহিলা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ প্রতীমা রাণী সরকার, হোসনে আরা বেগম রত্না, নাট্যকর্মী দীলিপ মোদক, সঙ্গীত শিল্পী মুক্তি সরকার ও গাইবান্ধা একতা পাঠক ফোরামের সাবেক সদস্য সচিব সনজীবন কুমার প্রমুখ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি