১২ মে ২০২৬

সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালেরকণ্ঠ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবীর ও হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। বক্তারা, নাঈম হত্যাকান্ডে জড়িত আসামিদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেন ঝিনাইদহ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি