সাংবাদিক নাদিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ত্রিশালে মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ থেকে কুমার দীলিপ: বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে নৃশংসভাবে হত্যাকান্ডে-জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ডে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ত্রিশাল প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা প্রেসক্লাব।
গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর নৃশংস ভাবে হামলা করে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ক্যাডার বাহিনী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদ আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, রিপোর্টাস ক্লাবের সভাপতি কামাল হোসেন।
ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আরিফুর রহমান রাব্বানী, সহ- সভাপতি খ.ম. শফিকুল হক, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক কিরণ আকন্দ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম ষাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তপু, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম, সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা শবনম, সম্মানিত সদস্য আব্দুল কাদের জিলানী, তাছলিমা রতনা , ইকবাল হোসেন, রাকিবুল হাসান ফরহাদ, আব্দুল কাদির, সোহাগ আকন্দ, রবিউল ইসলাম হৃদয় প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি