৪ মে ২০২৬

সালমানকে সরাসরি বিয়ের প্রস্তাব ক্যাটরিনার!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সালমানকে সরাসরি বিয়ের প্রস্তাব ক্যাটরিনার!

বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খান ও লাস্যময়ী ক্যাটরিনা কাইফের প্রেমের কথা সবারই জানা। পর্দায় ও পর্দার বাইরে এই জুটিকে সবার পছন্দ। তাদের ভক্তদের বেশির ভাগই চায় তারা বিয়ে করুক। তবে সালমান-ক্যাটরিনার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও বিয়ের প্রশ্নে তারা বরাবরই নিরব থাকেন।

এবার বলিউডের মোস্ট এলিজেবল এই ব্যাচেলর সুপারস্টারকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তারই বহুদিনের প্রেমিক ক্যাটরিনা! সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁয় বসে সালমানকে ক্যাটরিনা সরাসরি বললেন, বিয়ের বয়স তো আমার পার হয়ে যাচ্ছে; তো, কবে বিয়ে করবে?

আগামী ৫ জুন এই অভিনেতার বড় বাজেটের চলচ্চিত্র ‘ভারত’ মুক্তি পাচ্ছে। এ ছবিতে সালমান ও ক্যাটরিনার অভিনয় করাকে কেন্দ্র করে তাদের প্রেম জোড়া লাগার গুঞ্জন রয়েছে। এর মধ্যে এমন একটি ভিডিওতে ভক্তদের খুশি হওয়ার কিছু নেই। কেননা ‘দি প্রপোজাল’শিরোনামের এই ভিডিওটি শেয়ার করেছেন ছবির নির্মাতা আলি আব্বাস জাফর। ভিডিওটি মূলত ‘ভারত’ সিনেমার অংশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি