৫ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

সালমান শাহ। ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বিনোদন জগতের ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৬ সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশেষ এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও সালমান শাহর ভক্ত-অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণে ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। 

যেখানে প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে। প্রদর্শনীর প্রথম দিন বিকেলে পর্দায় উঠবে জনপ্রিয় সিনেমা 'স্বপ্নের ঠিকানা'। ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে 'কেয়ামত থেকে কেয়ামত'। শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেলে দর্শকরা উপভোগ করতে পারবেন 'তোমাকে চাই' সিনেমাটি।

উল্লেখ্য, নব্বই দশকের অমর নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। প্রতি বছর ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি