৭ মে ২০২৬

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭ মামলায় অভিযোগপত্র দাখিল শিগগির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১১ এএম
সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭ মামলায় অভিযোগপত্র দাখিল শিগগির

বাংলাপ্রেস ডেস্ক:   বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দ্রুত দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ বিষয়ে রোববার (৯ নভেম্বর) বিকালে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিইআইডি জানিয়েছে, মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করবেন তারা। এতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাম আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, সালমান এফ রহমান ও তার ভাই সোহাইল ফাসিহুর রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনতা ব্যাংকের মাধ্যমে ৯৩টি এলসি বা ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করে। নির্ধারিত সময় পার হলেও রপ্তানির প্রায় ৮৩ মিলিয়ন ডলার (৯৯৬ কোটি টাকা) দেশে না আনায় পাচারের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়েছিল সিআইডি।

সূত্র জানিয়েছে, তদন্তে দেখা গেছে বিদেশি বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি