সাকিবের বাসায় প্রধানমন্ত্রীর রান্না করা খাবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ক্রীড়ামোদি হিসেবে বরাবরই জনপ্রিয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার মায়া-মমতা ও ভালোবাসার মাত্রাটা যেন একটু বেশিই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ মেলে প্রায়ই।
যার সবশেষ নজির দেখা গেলো আজ (রোববার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়েছেন সাকিব আল হাসানের বাসায়। যা সাকিব নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিব পত্নী উম্মে শিশির আল হাসান। তার মনের ইচ্ছেপূরণ করতেই নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন শেখ হাসিনা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি