৪ মে ২০২৬

সাকিবদের খেলা বর্জনের ঘোষণা ‘ষড়যন্ত্র’ : পাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাকিবদের খেলা বর্জনের ঘোষণা ‘ষড়যন্ত্র’ : পাপন

বাংলাপ্রেস ডেস্কঃ বোর্ডের কাছে দাবি পেশ না করেই ক্রিকেটারদের খেলা বন্ধের ঘোষণাকে একটি মহলের ষড়যন্ত্রের অংশ মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিডিয়ার কাছে দেশের শীর্ষ ক্রিকেটারদের ১১ দফা দাবি উত্থাপন ও ধর্মঘট ডাকার ২৪ ঘণ্টার মধ্যেই বোর্ড পরিচালকদের নিয়ে মঙ্গলবার সভায় বসেন বিসিবি সভাপতি। পরে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানান বোর্ডের ভাবনার কথা।

‘ক্রিকেটারদের যেসব দাবি সেটা আমাদের কাছে বললে আমরা এমনিতেই মেনে নিতাম, এই কারণেই তারা আমাদের কাছে আসেননি, হয়ত আসবেও না। ফোন ধরে না, কেটে দেয়। এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। তা না হলে খেলা বন্ধ করে দিত না।’

‘ক্রিকেট উন্নয়নের নামে তারা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যারা এর পেছনে আছে তারা তাদের দিক থেকে অনেকটাই সফল। তারা যেসব দাবি তুলেছে তা নিয়ে আগে থেকেই কাজ চলছে। সব দাবি মেনে নেব, এজন্য ওরা এখনও আমাদের কাছে আসেনি।’ বলেন নাজমুল হাসান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি