৫ মে ২০২৬

শাকিব-অপু ও বুবলী বিষয়ে মুখ খুললেন পূজা চেরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাকিব-অপু ও বুবলী বিষয়ে মুখ খুললেন পূজা চেরি
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় সিনেমায় বর্তমানে আলোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছেন নায়ক শাকিব খান। নায়িকা বুবলী এবং তাদের আড়াই বছরের সন্তানের বিষয় প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান। বুবলীর ঘটনা নিয়ে সিনেমা পাড়ায় যখন গরম, ঠিক তখনই সবার নজর পড়েছে এ চিত্রনায়িকা পূজা চেরির দিকে। হালের এই আলোচিত নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। তবে এ সম্পর্কে পূজার কোনও মন্তব্য না আসায় রহস্য আরও ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। সেখানে শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তাকে নিয়ে কোনও কিছুই আমি বলবো না। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। তার সঙ্গে কাজ হতেই পারে। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করবো। পূজা চেরি বলেন, বুবলী আপুর সঙ্গে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজিটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনও মন্তব্য করার কোনও কারণ আমি দেখছি না। পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। নোংরামির ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েয়ে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি। পূজা আরও বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে আমি এইটুকু বলবো আসলে সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন। আজ শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চের ‘র নতুন সিনেমা ‘হৃদিতা’। সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি