৫ মে ২০২৬

শাকিব খান সম্পর্কে যা বললেন অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাকিব খান সম্পর্কে যা বললেন অপু বিশ্বাস
বাংলাপ্রেস ডেস্ক: বিনোদন জগতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকাই সিনেমার তারকা শবনম বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। ব্যক্তিজীবন নিয়ে বুবলী-অপু পৃথক সময়ে একেকজন একেক সময় নানা মন্তব্য করছেন। তাদের ইঙ্গিতমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই সংবাদমাধ্যমে কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ব্যক্তিজীবন নিয়ে যত কথাই হোক না কেন, পর্দার মানুষ পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন, যা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট। বর্তমানে তিন তারকাই কাজ নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার এ বিষয় কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছি। এখন আর ভালো লাগে না এ নিয়ে কথা বলতে। কাজ নিয়ে কথা বলুন আপনারা। একটা কথা বলে রাখি— শাকিব যেহেতু আমার সন্তানের বাবা, এ কারণে সন্তান বাবার বাড়ি যাবেই। আমি ছেলেকে তো একা ছাড়তে পারি না। এ ছাড়া আমেরিকার নাগরিকত্বের বিষয়ে বলেন, শুধু আমি নই, জয়েরও ভিসা হয়েছে আমেরিকার। আমেরিকার ভিসা পাওয়া আহামরি কিছু না। জয় ডিজনি ওয়ার্ল্ড পছন্দ করে অনেক। এ কারণে মনে হলো আমেরিকার ভিসার আবেদন করি। হলে ক্ষতি কী। দেখা গেল ভিসাও পেয়ে গেলাম। আর এ নিয়ে কথা বলার কিছু দেখছি না আমি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি