৫ মে ২০২৬

শাকিব-বুবলী ইস্যু: মেইন্টেইন করতে পারলে চারটা বিয়ে করা যায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাকিব-বুবলী ইস্যু: মেইন্টেইন করতে পারলে চারটা বিয়ে করা যায়
বাংলাপ্রেস ডেস্ক: শাকিব-বুবলী ইস্যুতে বাংলা সিনেমার খলনায়ক ও সময়ের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বলেছেন- যদি মেইন্টেইন করতে পারলে মুসলিম হিসেবে চারটা বিয়ে করা যায়, এতে কোন সমস্যা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশা বলেন, সাকিব খান যদি ২টা কেন চারটাও বিয়ে করেন এটা তার ব্যক্তিগত বিষয়। সে যদি ৪টা বউ ঠিকভাবে রাখতে পারে, সে যদি চার বউয়ের হক আদায় করতে পারে সেটা তো জায়েজ আছে। আক্ষেপ করে মিশা বলেন, এসব নিউজে এত কাভারেজ অথচ গাজী মাজহারুল আনোয়ারের যেদিন স্বরণসভা হলো সেদিন মিডিয়ার কাউকেই পাইনি। এটা দুঃখজনক। আপনাদের মিডিয়াগুলো আসলে কোন নিয়মে চলে? কোন তরীকায় চলে? এই অভিনেতা বলেন, যেটা হয়েছে সেটা সাকিব খান এবং বুবলীর ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমার এবং কারোরই কথা বলা উচিত না। সেইসাথে আমি শিল্পী সমিতির সাবেক সভাপতি। শাকিবের সাথে আমার অনেক দিনের ওঠাবসা ও কাজের পরিচয়। সেইসাথে বুবলীর সাথেও আমার অনেকগুলো কাজ চলছে। অন্যদিকে আমি অপু বিশ্বাস এবং শাকিব এক জোটেরই ছিলাম। সুতরাং সেটা বিবেচনায় আমার এই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি