‘সাইফ কে যে আমাকে বিকিনি পরতে বারন করবে'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিনোদন ডেস্ক: তাঁকে কেউ ট্রোল করবেন আর করিনা কাপুর খান চুপচাপ বসে দেখবেন! উঁহু... সে পাত্রী তিনি নন। সম্প্রতি আরবাজ খানের ইউটিউব চ্যাট শো-এ এসে এমনই একটি ট্রোলের উচিত জবাব দিলেন নবাব গিন্নি।
একজন সোশ্যাল মিডিয়া ইউজার সাইফ আলি খানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, কীভাবে তিনি তাঁর স্ত্রীকে বিকিনি পরার অনুমতি দিলেন! লিখলেন, 'Go to hell Saif Ali Khan. you not a shame to let your wife wearing bikini.'।
এর জবাবে করিনা বললেন, ‘সাইফ কে যে আমাকে বিকিনি পরতে বারন করবে! আমি কী পরব বা পরব না সেটা আমার পছন্দ, আমার সিদ্ধান্ত। সইফ এই সব নিয়ে একেবারেই ভাবে না। আমরা একে অপরের প্রতি খুবই দায়িত্বশীল। ও আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে। আর আমি নিশ্চয়ই অকারণে বিকিনি পরে ঘুরব না! আপনি কি জানেন না সুইমিং করতে গেলে বিকিনি পরতে হয়। এটা বোঝা কি এতই কঠিন!’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি