৭ মে ২০২৬

সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচাবাজরা তার নির্দেশে এসব হামলা করছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে, বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে দেখি।’ রবিবার বিকাল ৪টায় নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এতো আন্দোলন করে, এতো টাকা কোথা থেকে আসে। জনগণের টাকা আত্মসাৎ করেছে। দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছে তারেক জিয়া। লন্ডনে বসে নেতাকর্মীদের আগুনসন্ত্রাসের নির্দেশনা দিচ্ছে।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশের কোনো উন্নয়ন-অগ্রগতি করতে পারেনি। তারা ক্ষমতায় আসা মানে দুর্নীতি আর লুটপাট করা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন-অগ্রগতি করে সারাদেশে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। বিএনপি ক্ষমতায় আসা মানে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া। শেখ হাসিনা বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি আবারও দেশের মধ্যে আগুন সন্ত্রাস শুরু করেছে। আগুন সন্ত্রাস করে, চোরাগোপ্তা হামলা করে সরকার পতন করা যাবে না। যারা আগুন দেবে সেই লোক ধরে আগুনে ফেলে দিতে হবে, তাহলে বুঝতে পারবে আগুন দিয়ে মানুষকে পোড়ানো কতো কষ্টের। আগুন সন্ত্রাসীদের দেশের জনগণকে রুখে দিতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের জন্য আমার বাবার মতো বুকের রক্ত ঢেলে দিতে আমি প্রস্তুত আছি। আমি দেশের মানুষের সেবা করতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন খুব কাছাকাছি। আমি যাকেই নৌকা দিয়ে এলাকায় পাঠাবো, সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে স্বাধীনতার পরাজিত শক্তি, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছেন খালেদা জিয়া। পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ছিল আট হাজার, এখন বেতন বাড়িয়ে ১২ হাজার পাঁচশ’ টাকা করা হয়েছে। তারপর আবার আপত্তি কেন, প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি