৪ মে ২০২৬

শাহরুখকে দেশদ্রোহী আখ্যা বিজেপি নেতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পিএম
শাহরুখকে দেশদ্রোহী আখ্যা বিজেপি নেতার

বাংলাপ্রেস ডেস্ক:   সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। আর এ ঘটনা কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েন বলিউড বাদশাহ। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম।

এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়। তবে এবারের সরাসরি ‘গাদ্দার’ বলে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুললেন এ বিজেপি নেতা। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএলে মোটা অংকের বিনিময়ে মোস্তাফিজকে নিজেদের ডেরায় টানায় কেকেআরের কর্ণধার শাহরুখ খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম। বাদশাহকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটি আমার প্রতিজ্ঞা। 

অভিযোগ করে এ কট্টরপন্থি বিজেপি নেতা বলেন,  শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তিনি বলেন, আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো  পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাশত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।

সংগীত সোম বলেন, শাহরুখ খানের মতো গাদ্দারদের এ বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এ অবস্থানে পৌঁছেছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি