৪ মে ২০২৬

শাহরুখের আশীর্বাদ পেতে নবদম্পতির কাণ্ড!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহরুখের আশীর্বাদ পেতে নবদম্পতির কাণ্ড!

বাংলাপ্রেস ডেস্ক : সবেমাত্র বিয়ে করেছেন; চলছে মধুময় দিন-রাত্রি। নতুন জীবন শুরুর প্রাক্কালে দেবতার আশীর্বাদ গ্রহণ করার রীতি আছে। কিন্তু এই নবদম্পতি মন্দির ফেলে চলে গেলেন বলিউড কিং শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি 'মন্নত' এ! শাহরুখের বাড়ির সামনে দাঁড়িয়ে স্বপ্নের হিরোর স্টাইলেই দু'হাত ছড়িয়ে 'পোজ' দিছেন তারা।

তারপর সেই ছবি টুইটারে পোস্ট করে কিং খানের উদ্দেশে লিখেছেন, তাদের বিয়ের পর মন্দিরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা 'মন্নত' এ এসেছেন, কারণ তাদের ভগবান সেখানেই থাকেন! তিনি আরও লিখেছেন যে, শাহরুখই শিখিয়েছেন কীভাবে দুই হাত মেলে দিয়ে ভাসতে হয়, তাই সে ভাবেই বেঁচে থাকা অভ্যাস করে চলেছেন তারা।

শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি 'মন্নত' তার বহু ভক্তের কাছেই মন্দিরেরই মতো। সময়ে-অসময়ে ভক্তদের ভিড় লেগেই থাকে সেখানে। এই নবদম্পতির কাণ্ড চোখ এড়িয়ে যায়নি শাহরুখের। তিনি টুইট করে তাদের আশীর্বাদ করেন। শাহরুখের এই উত্তর যে তাদের খুশি দ্বিগুণ করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সিনেমার 'রাহুল-অঞ্জলি' কেও যাতে তাদের প্রেম ছাড়িয়ে যেতে পারে, সেই শুভেচ্ছাও দম্পতিকে জানিয়েছেন অনেকে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি