৪ মে ২০২৬

শাহরুখ কন্যার ফটো আবারো ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহরুখ কন্যার ফটো আবারো ভাইরাল

বিদেশ ডেস্ক: শাহরুখ খানের মেয়ে সুহানা এখন প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন। না! শুধুমাত্র বাবার কারণে নয়। সুহানা নিজেই যথেষ্ট জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর বহু ফ্যান পেজও রয়েছে। ফলোয়ারের সংখ্যাও প্রচুর। তেমনই একটি পেজ থেকে সুহানার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই নতুন ছবিতে সুহানার ফ্যাশন স্টেটমেন্ট স্পষ্ট। তাঁর স্টাইলের প্রশংসা হচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। সাদা রঙের একটি ক্রপ ট্যাঙ্ক টপ রয়েছে পরনে। খোলা চুল, গলার হালকা চেন আর অল্প মেকআপেই বাজিমাত্ করেছেন তিনি। অনেকের মতে, মা অর্থাত্ গৌরী খানের কাছ থেকেই ফ্যাশনের যাবতীয় পাঠ নেন তিনি।

[embed]http://www.instagram.com/p/Bv6FWNAhZ7c/?utm_source=ig_embed[/embed]

সুহানার বলিউড ডেবিউ নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান সম্ভবত কর্ণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করবেন। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার তৈরি করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও ইতিমধ্যেই শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পিছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না করা পর্যন্ত সম্ভবত পেশাদার হিসেবে কাজ করবেন না এই স্টার কিড।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি