৫ মে ২০২৬

সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাপ্রেস ডেস্ক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে পৃথক চার মামলায় আরও ২৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তাকে এজলাসে তোলা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানার তিনটি ও উত্তরা পূর্ব থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটিতে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।

শুনানি শেষে আদালত ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গেল ১৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাহেদের ১০ দিনের রিমান্ড মন্জুর করে আদালত। এর মধ্যেই সাহেদের প্রতারনার মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। ২৩ জুলাই তাকে র‍্যাবের হাতে হস্তান্তর করে ডিবি পুলিশ। এদিকে সাতক্ষীরার অস্ত্র আইনের মামলাতে আলাদাভাবে সাহেদের রিমান্ড চাইবে র‍্যাব-৬।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি