৬ মে ২০২৬

শাহবাগ অবরোধ পাঁচ কলেজের শিক্ষার্থীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
শাহবাগ অবরোধ পাঁচ কলেজের শিক্ষার্থীদের

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির করেছে অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ করেন। সড়ক অবরোধের বিষয়ে নাঈম ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। সেজন্য আমরা আগে থেকেই প্রতিবাদ জানিয়েছি। আমরা আজও আন্দোলন নেমেছি। যতক্ষণ পর্যন্ত না এই পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি