৫ মে ২০২৬

সাফজয়ী দলকে পুরস্কারের ঘোষণা: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাফজয়ী দলকে পুরস্কারের ঘোষণা: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। এবার শিরোপাজয়ী মেয়েদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নারীদের প্রসঙ্গে কথা বলার সময় সরকারপ্রধান বলেন, ‘লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬ এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে, চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকবো, তাদের ডেকে প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করবো।’ উল্লেখ্য, নেপালে বসা সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ম্যাচটির নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের কিশোরীরা। গোলরক্ষক ইয়ারজানের বীরত্বে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি