সাদি মহম্মদ কী অভিমান ছিল জানালেন নৃত্যশিল্পী নিপা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া গায়কের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার ছোট ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।
এ নৃত্যশিল্পী বড় ভাই সাদির মৃত্যুর ব্যাপারে বলেন, আজও (বুধবার) তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন তিনি। তবে সন্ধ্যার পর হঠাৎ করেই তার ঘরের দরজা বন্ধ দেখতে পাই। এরপর আমরা দরজা ভাঙলে সাদির ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
সংগীতশিল্পী সাদির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সবাই ধারণা থেকে জানান, হয়তো নিজ ইচ্ছায় মৃত্যুকে বেছে নিয়েছেন তিনি। কিন্তু কোন কারণে এমন সিদ্ধান্ত নিলেন এ গায়ক? নাকি শুধুই কোনো অভিমান থেকে?
এদিকে সাদির মৃত্যুর ব্যাপারে বিবিসি বাংলাকে গায়কের পারিবারিক বন্ধু ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা বলেছেন, শিল্পীরা একটু অভিমানী হয়। হয়তো নানা কারণেই তার মধ্যে অভিমান ছিল―যা আমরা বুঝতে পারিনি।
রবীন্দ্রসংগীতশিল্পী সাদি গত কয়েকদিন ধরে মানসিকবাবে বিপর্যস্ত ছিলেন। বিশেষ করে গত বছর জুলাইয়ে তার মা জেবুন্নেছা সলিমউল্লাহ এবং এরপর বোনের মৃত্যুর পর আত্মহত্যার বিষয়টি তার মধ্যে খুব প্রবল হয়ে উঠে বলেও জানান নৃত্যশিল্পী নিপা।
তিনি আরও বলেন, কাজের স্বীকৃতি না পাওয়ার জন্যও অভিমান ছিল তার। এর আগেও আত্মহত্যার জন্য চেষ্টা করেছিলেন সাদী মহম্মদ।
এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বুধবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান তিনি। পরে গায়কের মরদেহ উদ্ধার করে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সাদি মহম্মদকে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তার গলার দাগ ও দরজা ভেঙে বাসায় যেভাবে ঢোকা হয়েছে, সবমিলে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে তার পরিবারের সিদ্ধান্তের জন্য মরদেহের কোনো ময়নাতদন্ত করা হয়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি