১০ মে ২০২৬

সাদ্দাম,ইনান ও শয়নসহ ঢাবি থেকে ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সাদ্দাম,ইনান ও শয়নসহ ঢাবি থেকে ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার
বাংলাপ্রেস ডেস্ক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জানা গেছে, সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করে। সেসময় বহিষ্কৃতদের কারও নাম ঘোষণা করা না হলেও মঙ্গলবার এ তিনজনের নাম জানানো হয়েছে। সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে উঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে পরে তা গণ-আন্দোলনে রূপ নেয়। এবং পরবর্তীতে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি