সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় চান খায়রুল হকের আইনজীবী। অপরিদকে, অ্যাটর্নি জেনারেলও শুনানির জন্য লম্বা তারিখ চান। পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন।
গত ৭ আগস্ট খায়রুল হকের দাখিল করা আবেদনটি ১১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের ১৮ নম্বর ক্রমিকে ছিল। ওইদিন খায়রুল হকের আইনজীবী শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলেও জানান উপস্থিত আইনজীবীরা।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও রায় জালিয়াতিসহ তিনটি মামলা রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি