
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ফেরদৌস বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]