১০ মে ২০২৬

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত একটায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ডিসি( মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আব্দুস শহীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি