১০ মে ২০২৬

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় গ্রেপ্তার
  নিজস্ব প্রতিবেদক: সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান জানান, ‘আব্দুর রাজ্জাককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অবসরে যান। চাকরি থেকে অবসরের পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। ২০০১ সালে তিনি টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগের কৃষি সম্পাদক হন। ২০০৮ সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলাদা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর দায়িত্ব পান আবদুর রাজ্জাক। ২০১৮ সালের নির্বাচনের পরে তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দ্বাদশ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েন রাজ্জাক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি