৬ মে ২০২৬

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

বাংলাপ্রেস ডেস্ক:   জুলাই-আগস্ট অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ। 

বুধবার (১৯ নভেম্বর) সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তার সাক্ষ্যের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ২৬ জন।

অপরদিকে, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও সাতজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। 

প্রসিকিউশন বলছে, খুব শিগগিরই এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক সাক্ষ্য দেবেন। এই মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৮ জন। সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি